colon & rectal Cancer

কোলোরেক্টাল ক্যান্সার: মলাশয় ও বড় অন্ত্রের ক্যান্সারের লক্ষণ, কারণ ও চিকিৎসা

colon rectal cancer awareness bangla dr dipok saha.webp

বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে কোলোরেক্টাল ক্যান্সার বা বড় অন্ত্র ও মলাশয়ের ক্যান্সার ধীরে ধীরে বাড়ছে। অনেক মানুষ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, মলে রক্ত যাওয়া বা পেটের সমস্যাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন। কিন্তু কিছু ক্ষেত্রে এগুলো কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।সচেতনতা ও সময়মতো পরীক্ষা এই রোগ দ্রুত শনাক্ত করতে সাহায্য করে।

কোলোরেক্টাল ক্যান্সার কী?

আমাদের খাদ্য হজমের শেষ অংশ হলো বড় অন্ত্র (Colon) ও মলাশয় (Rectum)।এই অংশের কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ক্যান্সার তৈরি হতে পারে। প্রথমে ছোট polyp বা অস্বাভাবিক মাংসপিণ্ড থেকে শুরু হয়ে ধীরে ধীরে ক্যান্সারে রূপ নিতে পারে।

সাধারণ লক্ষণ

নিচের লক্ষণগুলো দীর্ঘদিন থাকলে গুরুত্ব দেওয়া উচিত:

🔹 মলে রক্ত যাওয়া

অনেকে পাইলস বা অর্শ ভেবে অবহেলা করেন।

🔹 মলত্যাগের অভ্যাস পরিবর্তন

হঠাৎ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা।

🔹 পেট ফাঁপা বা অস্বস্তি

🔹 মলত্যাগের পরও পুরোপুরি পরিষ্কার না হওয়ার অনুভূতি

🔹 অকারণে ওজন কমে যাওয়া

🔹 দুর্বলতা বা রক্তশূন্যতা

কারা বেশি ঝুঁকিতে?

কিছু কারণে ঝুঁকি বাড়তে পারে:

  • বয়স বাড়ার সাথে সাথে
  • পরিবারের কারও এই ক্যান্সারের ইতিহাস থাকলে
  • অতিরিক্ত লাল মাংস ও প্রসেস্ড ফুড (যেমন বার্গার,পিজা ও অন্যান্য ফাস্টফুড জাতীয় খাবার।
  • ধূমপান
  • স্থুলতা
  • শারীরিক পরিশ্রম কম হওয়া
  • দীর্ঘদিনের ইনফ্লাম্যাটরি বাওয়েল ডিজিজ

কীভাবে পরীক্ষা করা হয়?

রোগ নির্ণয়ের জন্য সাধারণত করা হয়:

  • কলোনস্কপি (Colonoscopy )
  • বায়োপসি (Biopsy)
  • সিটি স্ক্যান/ এম আর আই (CT scan / MRI)
  • রক্তের পরীক্ষা (Blood tests)

Colonoscopy এই রোগ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসা কিভাবে করা হয় ?

রোগের স্টেজ অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়।

🔹 অপারেশন

প্রাথমিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা।

💉 কেমোথেরাপি

অপারেশনের আগে বা পরে প্রয়োজন হতে পারে।

☢️ রেডিওথেরাপি

বিশেষ করে মলাশয় বা রেক্টাল ক্যান্সার-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🎯 টার্গেটেড থেরাপি ও ইমিউনো থেরাপি

বিশেষ কিছু রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় । ফলাফল অনেকক্ষেত্রেই আশাব্যঞ্জক।

কিছু ভুল ধারণা

মলে রক্ত মানেই piles”

সবসময় নয়। পরীক্ষা জরুরি।

ক্যান্সার শুধু বয়স্কদের হয়

বর্তমানে তুলনামূলক কম বয়সীদের মধ্যেও বাড়ছে।

লক্ষণ না থাকলে পরীক্ষা দরকার নেই

অনেক সময় শুরুতে তেমন লক্ষণ নাও থাকতে পারে।

প্রতিরোধ কিভাবে করা যায়?

সম্পূর্ণ প্রতিরোধ সবসময় সম্ভব না হলেও ঝুঁকি কমানো যায়:

✅ আঁশযুক্ত খাবার বেশি খাওয়া
✅ নিয়মিত ব্যায়াম
✅ ধূমপান এড়িয়ে চলা
✅ ওজন নিয়ন্ত্রণ
✅ দীর্ঘদিনের উপসর্গ অবহেলা না করা

আমার ভূমিকা

কোলোরেক্টাল ক্যান্সার রোগীদের চিকিৎসায় আমি রোগ নির্ণয়ের পর থেকে সম্পূর্ণ  ক্যান্সার চিকিৎসায় সরাসরি যুক্ত থাকি। রোগের stage, biopsy report ও scan evaluation বিশ্লেষণ করে প্রতিটি রোগীর জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরি করি।

আমি নিয়মিতভাবে:

  • 💉 Chemotherapy
  • ☢️ Radiotherapy
  • 🎯 Targeted Therapy
  • 🧬 Immunotherapy
  • 🩺 Supportive & Palliative Care প্রদান ও তত্ত্বাবধান করে থাকি।

প্রতিটি রোগীর চিকিৎসা multidisciplinary approach অনুযায়ী পরিকল্পনা করি যাতে রোগী সর্বোচ্চ উপকার পান।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

যদি দীর্ঘদিন:

  • মলে রক্ত যায়
  • মলত্যাগের অভ্যাস বদলে যায়
  • ওজন কমে যায়
  • দুর্বল লাগে  , তাহলে দেরি না করে ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সময়ে শনাক্ত করা গেলে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা অনেক বেশি সফল হতে পারে।

## পরামর্শের জন্য যোগাযোগ করুন

আপনার বা আপনার পরিবারের কারো ক্যান্সার চিকিৎসা নিয়ে প্রশ্ন থাকলে দেরি না করে যোগাযোগ করুন।