radiotherapy

রেডিওথেরাপি কী এবং এই চিকিৎসার সময় কী হতে পারে—সহজ গাইড

radiotherapy optimized

রেডিওথেরাপি ক্যান্সার চিকিৎসার একটি বহুল ব্যবহৃত এবং কার্যকর পদ্ধতি। এতে আলোকরশ্মির মতো এক বিশেষ ধরনের রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। পার্থক্য হচ্ছ আলোকরশ্মি দেখা যায় কিন্তু রেডিওথেরাপিতে ব্যবহৃত রশ্মি দেখা যায় না এবং উচ্চশক্তিসম্পন্ন হয়ে থাকে।

অনেকেই এই চিকিৎসা শুরু করার আগে চিন্তা করেন—
👉 “এতে কি ব্যথা হবে?”
👉 “আমি কী অনুভব করবো?”

এই লেখায় আপনি সহজভাবে জানবেন—
👉 রেডিওথেরাপি কীভাবে কাজ করে
👉 কীভাবে দেওয়া হয়
👉 এবং চিকিৎসার সময় কী অনুভূতি হতে পারে

রেডিওথেরাপি কীভাবে কাজ করে?

রেডিওথেরাপির রশ্মি ক্যান্সার কোষের ডিএনএ ভেঙ্গে দেয়,
ফলে ক্যান্সার কোষগুলো আর আগের মতো বাড়তে পারে না।

👉 ভালো বিষয় হলো:

  • এটি নির্দিষ্ট জায়গায় কাজ করে
  • শরীরের অন্য অংশে প্রভাব কম পড়ে

চিকিৎসা কীভাবে দেওয়া হয়?

রেডিওথেরাপি শুরু করার আগে চিকিৎসকরা একটি পরিকল্পনা করেন। এরপর প্রতিদিন অল্প সময় করে চিকিৎসা দেওয়া হয়

👉 সাধারণত:

  • প্রতিটি সেশন ১০–১৫ মিনিট
  • কোনো ব্যথা লাগে না
  • বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকতে হয় না

চিকিৎসার সময় কী অনুভূতি হতে পারে?

 

🔹 প্রথম দিন (Planning)

  • স্ক্যান বা planning করা হয়
  • কোনো ব্যথা থাকে না
  • একটু নতুন লাগতে পারে

 

🔹 প্রথম কয়েকটি সেশন

  • মেশিনের নিচে শুয়ে থাকতে হয়
  • মেশিন ঘুরে ঘুরে রেডিওথেরাপি দেয়
  • কোনো ব্যথা হয় না (বেশিরভাগ রোগীই বলেন “কিছুই বুঝা গেল না”)


 

🔹 মাঝামাঝি সময় (১–২ সপ্তাহ পরে)

  • হালকা ক্লান্তি লাগতে পারে
  • চিকিৎসার জায়গায় একটু লালচে ভাব হতে পারে

👉 এগুলো সাধারণ এবং সাময়িক সমস্যা


 

🔹 শেষের দিকে

  • ক্লান্তি একটু বাড়তে পারে
  • ত্বকের পরিবর্তন কিছুটা বেশি হতে পারে

👉 তবে সব রোগীর ক্ষেত্রে এমন হয় না


 

🔹 চিকিৎসা শেষ হওয়ার পর

  • ধীরে ধীরে শরীর স্বাভাবিক হয়
  • পার্শ্বপ্রতিক্রিয়া কমে যায়

👉 এইক্ষেত্রে কিছুটা সময় লাগা স্বাভাবিক

কখন এই চিকিৎসা দেওয়া হয়?

👉 রেডিওথেরাপি ব্যবহার করা হয়:

  • ক্যান্সার নির্মূলের জন্য (কিউরেটিভ)
  • অপারেশনের আগে বা পরে (নিওএডজুভ্যান্ট/এডজুভ্যান্ট)
  • ব্যথা বা অন্যান্য সমস্যা কমাতে (প্যালিয়েটিভ)

👉 অনেক সময় অন্য চিকিৎসার সাথে মিলিয়েও দেওয়া হয়

যেসব ক্যান্সারে রেডিওথেরাপি ব্যবহার করা হয়

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাস্তব ধারণা

👉 কিছু সাধারণ সমস্যা:

  • ত্বকে লালচে ভাব
  • ক্লান্তি
  • নির্দিষ্ট জায়গায় অস্বস্তি

👉 বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং সাময়িক

আমি কীভাবে এই চিকিৎসা পরিচালনা করি

👉 প্রতিটি রোগীর জন্য আলাদা করে চিকিৎসা পরিকল্পনা করা হয়

  • কোথায় কতটুকু রশ্মি দেওয়া হবে তা নির্ধারণ
  • চিকিৎসার সময় নিয়মিত পর্যবেক্ষণ
  • কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থাগ্রহন

👉 লক্ষ্য থাকে:
চিকিৎসা যেন কার্যকর হয় এবং রোগী কম অস্বস্তিতে থাকেন

চিকিৎসার সময় কী খেয়াল রাখবেন?

  • নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসা নিন
  • চিকিৎসার জায়গা পরিষ্কার রাখুন
  • কোনো সমস্যা হলে দ্রুত  আপনার চিকিতসককে জানান
  • পর্যাপ্ত বিশ্রাম নিন

রেডিওথেরাপি নিয়ে সাধারণ প্রশ্ন (FAQ)

১. রেডিওথেরাপি কী?

রেডিওথেরাপি হলো ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যেখানে উচ্চ-শক্তির রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষের তথা ডিএনএ এর  ক্ষতি করা হয়। এর ফলে ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিভাজন কমে যায় এবং ধীরে ধীরে কোষগুলো নষ্ট হতে পারে। চিকিৎসার প্রয়োজন অনুযায়ী এটি একা অথবা অস্ত্রোপচার, কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার সঙ্গে দেওয়া হতে পারে।

২. রেডিওথেরাপি কি ব্যথাদায়ক?

রেডিওথেরাপি দেওয়ার সময় সাধারণত ব্যথা অনুভূত হয় না। রোগীকে নির্দিষ্ট অবস্থানে শুয়ে থাকতে হয় এবং মেশিন প্রয়োজন অনুযায়ী ঘুরে চিকিৎসা দেয়। তবে চিকিৎসার স্থান ও সময়ের ওপর নির্ভর করে পরবর্তী সময়ে ত্বকের পরিবর্তন, ক্লান্তি বা অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

৩. রেডিওথেরাপি নিতে কতদিন লাগে?

রেডিওথেরাপির সময়কাল সবার জন্য এক নয়। ক্যান্সারের ধরন, স্টেজ, চিকিৎসার উদ্দেশ্য, টিউমারের অবস্থান এবং নির্ধারিত dose ও fraction-এর ওপর নির্ভর করে চিকিৎসার সময় নির্ধারণ করা হয়। কারও কয়েকটি session প্রয়োজন হতে পারে, আবার কারও কয়েক সপ্তাহ ধরে নিয়মিত চিকিৎসা নিতে হতে পারে।

৪. রেডিওথেরাপির একটি সেশন কতক্ষণ চলে?

মূল রেডিওথেরাপি দেওয়ার সময় সাধারণত খুব বেশি সময় লাগে না। তবে রোগীকে সঠিকভাবে পজিশন করা এবং প্রয়োজনীয় ইমেজিং বা অন্যান্য প্রস্তুতির কারণে চিকিৎসাকেন্দ্রে মোট সময় কিছুটা বেশি লাগতে পারে। তাই প্রতিটি সেশন এর সময় রোগীভেদে কিছুটা ভিন্ন হতে পারে।

৫. রেডিওথেরাপি কি সব ক্যান্সারের জন্য দেওয়া হয়?

না। সব ক্যান্সার রোগীর রেডিওথেরাপি প্রয়োজন হয় না। ক্যান্সারের ধরন, স্টেজ, টিউমারের অবস্থান, অপারেশনের সম্ভাবনা, পূর্ববর্তী চিকিৎসা এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে রেডিওথেরাপির প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়।

৬. কোন কোন ক্যান্সারে রেডিওথেরাপি ব্যবহার করা হয়?

স্তন ক্যান্সার, মাথা ও ঘাড়ের ক্যান্সার, জরায়ু ও জরায়ুমুখের ক্যান্সার, ব্রেন টিউমার, ফুসফুসের কিছু ক্যান্সার, খাদ্যনালী ও রেক্টালের কিছু ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, মূত্রথলীর কিছু ক্যান্সার, ত্বকের কিছু ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করা হতে পারে। তবে কোন রোগীর রেডিওথেরাপি লাগবে তা ব্যক্তিভেদে নির্ধারণ করা হয়।

৭. রেডিওথেরাপির কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

পার্শ্বপ্রতিক্রিয়া মূলত শরীরের কোন অংশে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে। সাধারণভাবে ক্লান্তি, চিকিৎসার স্থানে ত্বক লালচে বা সংবেদনশীল হওয়া এবং নির্দিষ্ট স্থানে অস্বস্তি দেখা দিতে পারে। মাথা ও ঘাড়, বুক, পেট বা পেলভিসে চিকিৎসা দিলে আবার আলাদা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সবার ক্ষেত্রে একই ধরনের সমস্যা হয় না।

৮. রেডিওথেরাপি শেষ করার পর কি পার্শ্বপ্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে চলে যায়?

সবসময় নয়। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া চিকিৎসা শেষ হওয়ার পর ধীরে ধীরে কমে যায়, আবার কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া কতদিন থাকবে তা চিকিৎসার স্থান, dose এবং ব্যক্তিগত শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। কোনো সমস্যা বেশি হলে চিকিৎসককে জানানো উচিত।

৯. রেডিওথেরাপি নেওয়ার সময় কি হাসপাতালে ভর্তি থাকতে হয়?

বেশিরভাগ ক্ষেত্রে external beam radiotherapy outpatient basis-এ দেওয়া হয়, অর্থাৎ প্রতিদিন চিকিৎসা নিয়ে রোগী বাড়ি ফিরে যেতে পারেন। তবে রোগীর শারীরিক অবস্থা, ক্যান্সারের ধরন এবং অন্য চিকিৎসার প্রয়োজন অনুযায়ী কিছু ক্ষেত্রে হাসপাতালে থাকার প্রয়োজন হতে পারে।

১০. রেডিওথেরাপি কি ক্যান্সার পুরোপুরি ভালো করতে পারে?

কিছু ক্যান্সারে রেডিওথেরাপি নিরাময়ের উদ্দেশ্যে (curative treatment) ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। আবার কিছু রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে বা পরে ক্যান্সার নিয়ন্ত্রণে অথবা ব্যথা ও অন্যান্য উপসর্গ কমানোর জন্য রেডিওথেরাপি দেওয়া হয়। তাই রেডিওথেরাপি ক্যান্সার সম্পূর্ণ ভালো করবে কি না, তা নির্ভর করে ক্যান্সারের ধরন, স্টেজ এবং রোগীর সামগ্রিক অবস্থার ওপর।

শেষ কথা

রেডিওথেরাপি একটি নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি
👉 এটি ধীরে কাজ করে, কিন্তু সঠিকভাবে নিলে ভালো ফল দেয়

👉 কী হবে তা আগে থেকে জানলে ভয় অনেকটাই কমে যায়

## পরামর্শের জন্য যোগাযোগ করুন

আপনার বা আপনার পরিবারের কারো ক্যান্সার চিকিৎসা নিয়ে প্রশ্ন থাকলে দেরি না করে যোগাযোগ করুন।