বর্তমানে ক্যান্সার চিকিৎসায় অনেক নতুন শব্দ শোনা যায়—কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, আবার হরমোন থেরাপি। অনেক রোগী ও স্বজনের মনে প্রশ্ন থাকে: “হরমোন থেরাপি আসলে কী?” বা “এটা কি কেমোথেরাপির মতো কোন চিকিৎসা পদ্ধতি?”
সব ক্যান্সারের চিকিৎসা একই রকম নয়। ক্যান্সারের ধরন, স্টেজ, পরীক্ষার রিপোর্ট এবং শরীরের কিছু বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চিকিৎসা নির্বাচন করা হয়। কিছু ক্যান্সার আছে যেগুলো শরীরের হরমোন-এর প্রভাবে বৃদ্ধি পায়। হরমোন থেরাপি সেই ধরনের ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।