Immuntherapy

ইমিউনোথেরাপি: ক্যান্সারের বিরুদ্ধে শরীরের নিজস্ব শক্তিকে কাজে লাগানোর চিকিৎসা

ইমিউনোথেরাপি নিয়ে বাংলা মেডিকেল পোস্টার যেখানে immune cell ক্যান্সার কোষ আক্রমণ করছে

ক্যান্সার চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের মনে এখনো অনেক ভয়, বিভ্রান্তি ও প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করেন ক্যান্সারের চিকিৎসা মানেই শুধু কেমোথেরাপি বা রেডিওথেরাপি।কিন্তু চিকিৎসাবিজ্ঞানে এখন এমন এক নতুন দিগন্ত তৈরি হয়েছে যেখানে শরীরের নিজের রোগপ্রতিরোধ ব্যবস্থাকেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে। এই চিকিৎসাকেই বলা হয় ইমিউনোথেরাপি (Immunotherapy)। সব রোগীর জন্য এটি প্রয়োজন হয় না, তবে কিছু নির্দিষ্ট ক্যান্সারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমাদের শরীর ক্যান্সারের বিরুদ্ধে কীভাবে লড়াই করে?

আমাদের শরীরে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যাকে রোগ-প্রতিরোধ ব্যবস্থা বা  Immune system বলা হয়। এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া,  অস্বাভাবিক কোষ বা ক্যান্সার কোষ শনাক্ত করে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু ক্যান্সার কোষ অনেক সময় খুব চতুরভাবে শরীরের Immune system-কে ফাঁকি দেয়। ফলে শরীর বুঝতেই পারে না যে এই কোষগুলো ক্ষতিকর। ইমিউনোথেরাপি মূলত সেই “ফাঁকি” ধরতে সাহায্য করে। সহজভাবে বলা যায়:

👉 শরীরের সৈনিকদের আবার সক্রিয় করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করা হয়।

ইমিউনোথেরাপি কেন গুরুত্বপূর্ণ?

সব ক্যান্সার যেমন একই ধরনের নয় তেমনই সব রোগীর শরীরও একভাবে চিকিৎসায় সাড়া দেয় না।

কিছু রোগীর ক্ষেত্রে ইমিউনোথেরাপি:

  • রোগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে
  • ক্যান্সারের বৃদ্ধি ধীর করতে পারে
  • জীবনমান উন্নত করতে সাহায্য করতে পারে

তবে এটি কোনো “ম্যাজিক চিকিৎসা” নয়। সঠিক রোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেমোথেরাপি থেকে এটি কীভাবে আলাদা?

 কেমোথেরাপি –

কেমোথেরাপি সরাসরি দ্রুত বিভাজিত হওয়া কোষের বিরুদ্ধে কাজ করে।


 ইমিউনোথেরাপি –

শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। এই কারণেই এর পার্শ্ব-প্রতিক্রিয়া এর ধরনও অনেক সময় আলাদা হয়।

কোন কোন ক্যান্সারে ব্যবহার করা হয়?

বর্তমানে বিভিন্ন ধরনের ক্যান্সারে immunotherapy ব্যবহার হচ্ছে।

যেমন:

সব রোগীর জন্য এটি প্রয়োজন হয় না। রোগের ধরন ও পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষ পরীক্ষা কেন প্রয়োজন?

ইমিউনোথেরাপি দেওয়ার আগে অনেক সময় কিছু বিশেষ পরীক্ষা প্রয়োজন হয়।

যেমন:

  • PD-L1
  • MSI
  • TMB

এই পরীক্ষাগুলো চিকিৎসককে বুঝতে সাহায্য করে কোন রোগী ইমিউনোথেরাপি থেকে বেশি উপকার পেতে পারেন।

কীভাবে চিকিৎসা দেওয়া হয়?

ইমিউনোথেরাপি সাধারণত শিরার মাধ্যমে injection বা infusion হিসেবে দেওয়া হয়।

অনেক ক্ষেত্রে:

  • ২ সপ্তাহ পরপর
  • ৩ সপ্তাহ পরপর
  • ৪ বা ৬ সপ্তাহ পরপর চিকিৎসা দেওয়া হতে পারে।

চিকিৎসা কতদিন চলবে তা নির্ভর করে:

  • রোগের ধরণ ও স্টেজ (stage)
  • কার্যকারিতা (response)
  • পার্শ্বপ্রতিক্রিয়া (side-effects)
  • চিকিৎসা চলাকালীন পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের উপর

 

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

অনেক মানুষ ভাবেন ইমিউনোথেরাপির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি সঠিক নয়।

কারণ এই চিকিৎসা immune system-কে সক্রিয় করে, তাই কখনো কখনো immune system শরীরের স্বাভাবিক অঙ্গেও প্রভাব ফেলতে পারে।

সম্ভাব্য কিছু সমস্যা:

  • চামড়ায় র‍্যাশ
  • পাতলা পায়খানা
  • দুর্বলতা
  • থাইরয়েড সমস্যা
  • লিভারে প্রদাহ
  • ফুসফুসে প্রদাহ

তবে সব রোগীর একই সমস্যা হয় না।

কিছু ভুল ধারণা

❌ “ইমিউনোথেরাপি নিলেই ক্যান্সার পুরোপুরি ভালো হয়ে যায়”

সবসময় নয়।

❌ “এটা শুধু বিদেশে হয়”

না। বাংলাদেশেও এখন ইমিউনোথেরাপি হচ্ছে।

❌ “সব রোগীর জন্য একই immunotherapy”

না। রোগভেদে চিকিৎসা আলাদা হয়।

শেষ কথা

ক্যান্সারের আধুনিক চিকিৎসায় ইমিউনোথেরাপি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এটি সবার জন্য সবসময় প্রযোজ্য নয়। সঠিক রোগী নির্বাচন এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“সচেতনতা ও সঠিক তথ্যই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি।”

## পরামর্শের জন্য যোগাযোগ করুন

আপনার বা আপনার পরিবারের কারো ক্যান্সার চিকিৎসা নিয়ে প্রশ্ন থাকলে দেরি না করে যোগাযোগ করুন।